এইমাত্র
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম

    ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম

    অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পানছড়ি ব্যাটালিয়ন (৩-বিজিবি) গোয়েন্দা নজরদারি জোরদারসহ সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপন ও নিয়মিত টহল কার্যক্রম বৃদ্ধি করেছে।

    ‎এক বিজ্ঞপ্তিতে ৩-বিজিবি জানিয়েছে, দেশের অভ্যন্তরে উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ ক্রসিং ও রিক্রসিং প্রতিরোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা হয়েছে।

    ‎এরই অংশ হিসেবে পানছড়ি সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ তিনটি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে নিয়মিত ব্যক্তি ও যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অবৈধ তৎপরতা আগেভাগেই প্রতিহত করা সম্ভব হয়।

    ‎এছাড়াও সম্প্রতি সংঘটিত ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত হামলাকারী ও সংশ্লিষ্ট সন্দেহভাজনদের শনাক্তে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। এ লক্ষ্যে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

    ‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। পরিস্থিতির সার্বিক অবস্থা বিবেচনায় ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হবে।

    আরডি‎

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…