এইমাত্র
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের টানা ছুটি
  • দাঁড়িপাল্লা বাতিল মার্কা, এখন আর কেউ ব্যবহার করতে চায় না: টুকু
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

    ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

    টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর মাত্র কয়েকদিন। এর মধ্যে গুঞ্জন উঠেছিল বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তন হতে পারে আয়ারল্যান্ডের। আর এটি হলে শ্রীলঙ্কার পরিবর্তে তাদেরকে সবগুলো ম্যাচ খেলতে হবে ভারতে গিয়ে।

    তবে দেশটির ক্রিকেট বোর্ড সরাসরি জানিয়ে দিয়েছে তারা আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবে না। ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, তারা আইসিসি থেকেও আশ্বাস পেয়ে গেছে যে, বিশ্বকাপে তাদের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরছে না। 

    ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির এক কর্মকর্তা বলেন,  'আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচি বদলাবে না। আমরা নিশ্চিতভাবে গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবো।'

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে একটি বৈঠক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই বৈঠকে বিসিবি আইসিসির কাছে গ্রুপ বদলের প্রস্তাব করে।

    বিসিবি জানায়, ‘অন্য বিষয়গুলোর পাশাপাশি কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’

    তবে এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড কাউকেই সন্তুষ্ট করতে পারেনি। ফলে আয়ারল্যান্ডের অবস্থান বদলানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।  

    আইরিশ দল গ্রুপ সি-তে অবস্থান করছে, যেখানে টি–টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কাসহ রয়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান । 

    অন্যদিকে, বাংলাদেশ গ্রুপ বি-তে রয়েছে, যেখানে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি রয়েছে। বাংলাদেশের গ্রুপের ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…