এইমাত্র
  • ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার
  • ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প
  • এবার এক পরিবারের চার সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন
  • শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
  • উত্তেজনার মধ্যেই তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ
  • আজ পবিত্র শবে বরাত
  • পরিবারতন্ত্র ভাঙতে হলে শাপলাকলিকে ভোট দিতে হবে: আসিফ মাহমুদ
  • বাংলাদেশকে বিশ্বকাপে ফেরালে বিশ্বকাপে ভারত–পাকিস্তান মহারণ
  • মুসলিম বিশ্বের শান্তি, স্থিতি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের
  • আজ মঙ্গলবার, ২০ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ এএম

    ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ এএম

    দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়া। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। 

    আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়।  রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। বিজ্ঞপ্তিতে এটিকে ‘হালকা’ শ্রেণির হিসেবে উল্লেখ করা হয়েছে। 

    আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র, ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৭৫ কিলোমিটার।

    ইউরোপীয় ইউনিয়নের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টারের (ইএমএসসি) তথ্য বলছে, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। আর কেন্দ্র ছিল সাতক্ষীরা থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

    এর আগে গত রোববার ১ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়াও গত বছর নভেম্বরের শেষদিকে দেশে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। যেগুলোর উৎপত্তিস্থল ছিল নরসিংদী ও ঢাকা। এরমধ্যে গত ২২ নভেম্বর সন্ধ্যায় ১ সেকেন্ডে ব্যবধানে দেশে ২ বার ভূকম্পন অনুভূত হয়। ওইদিন প্রথম ভূ-কম্পনটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে। মাত্রা ছিল ৩ দশমিক ৭। এরপর ফের সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় ভূ-কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা, আর দ্বিতীয়টির উৎপত্তিস্থল নরসিংদী ছিল বলে সে সময় জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

    এবি 

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…