এইমাত্র
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের টানা ছুটি
  • দাঁড়িপাল্লা বাতিল মার্কা, এখন আর কেউ ব্যবহার করতে চায় না: টুকু
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন হবে না: ইসি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

    ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন হবে না: ইসি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দাবির পরিপ্রেক্ষিতে আগের সিদ্ধান্ত থেকে সরে আসলো ইসি। 

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির উপ-সচিব মো. মনির হোসেনের সই করা চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

    রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট (ওসিভি ও আইসিপিভি) গণনা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি ক্যাডেটরা কাজ করবেন। রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুযায়ী তারা সেখানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন। আগের ঘোষণা অনুযায়ী সাধারণ ভোটকেন্দ্রগুলোতে তাদের আর মোতায়েন করা হবে না।

    এর আগে ইসি বিএনসিসির ক্যাডেটদের কেন্দ্রে কেন্দ্রে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। তবে বিএনপি তাদের ঝুঁকির মধ্যে না ফেলার দাবি জানিয়েছিল।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…