এইমাত্র
  • বিশ্ববাজারে ফের দাম কমলো স্বর্ণ ও রুপার
  • জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
  • টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় ছাত্রদল নেতা হত্যা মামলার আরও দুই আসামী গ্রেফতার

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ এএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ এএম

    ভোলায় ছাত্রদল নেতা হত্যা মামলার আরও দুই আসামী গ্রেফতার

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ এএম

    ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যা মামলার এজাহারনামীয় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। 

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পৃথক দু'টি রিসোর্ট থেকে অভিযান চালিয়ে আটক করা হয়।

    রাতে ভোলা র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ক্যাম্প কমান্ডার শাহরিয়ার রিফাত অভি। 

    গ্রেফতারকৃতরা হলেন, হাসিবুর রহমান (৩৮) ও রনি হাওলাদার (৩৬)। হাসিবুর ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হেলাল মেম্বারের ছেলে। এবং রনি একই এলাকার মোক্তার হাওলাদারের ছেলে। হাসিবুর হত্যা মামলার ১নম্বর এজাহারনামীয় আসামী এবং রনি ৩নম্বর আসামী। এছাড়াও নিহত সিফাত ও গ্রেফতারকৃতরা আপন চাচাতো ভাই। 

    র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে র‍্যাব-৮ ও র‍্যাব-৯ এর সমন্বয়ে যৌথ  অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের আল হেরা রিসোর্টের ৫ম তলার একটি কক্ষ হতে হাসিবুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই স্থানে হোটেল ইছাকি এমোসের ১০৭ রুম থেকে রনি হাওলাদারকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। 

    এরআগে, একই মামলায় হাসিবুর রহমানের ছোট ভাই সাকিবকে রাজধানী ঢাকার হেমায়েতপুর থেকে গ্রেফতার করে র‍্যাব। এঘটনায় এখন পযন্ত ৩জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    উল্লেখ, গেল ২৪ ডিসেম্বর সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে নিজ বাসার সামনে নৃশংসভাবে খুন হন ছাত্রদল নেতা সিফাত হাওলাদার। পরের দিন তার মা ইয়ানুর বেগম বাদী হয়ে ১৯ জনকে আসামী ও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…