এইমাত্র
  • বিশ্ববাজারে ফের দাম কমলো স্বর্ণ ও রুপার
  • জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
  • টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ভারতে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ ১৬ জন নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ এএম

    ভারতে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ ১৬ জন নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ এএম
    সংগৃহীত ছবি

    ভারতের মেঘালয় রাজ্যে একটি অবৈধ কয়লা খনিতে ভয়াহব বিস্ফোরণে কমপক্ষে ১৬ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও আরও বেশ কয়েকজন খনিটির ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

    বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলার থাংস্কু এলাকায় অবৈধ কয়লা উত্তোলনের সময় এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির। 

    রাজ্য পুলিশের মহাপরিচালক আই নংরাং বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৬টি লাশ উদ্ধার করেছি। বিস্ফোরণের সময় খনির ভেতরে ঠিক কতজন শ্রমিক উপস্থিত ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কবে আরও অনেক লোক আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে’।

    পূর্ব জৈন্তিয়া পাহাড়ের পুলিশ সুপার (এসপি) বিকাশ কুমার জানান, বিস্ফোরণে আহত একজনকে প্রথমে সুতঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য শিলং হাসপাতালে পাঠানো হয়।

    খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল কিনা জানতে চাইলে কুমার বলেন, ‘হ্যাঁ, মনে হচ্ছে তাই।’ তিনি আরও বলেন, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্ত করা হবে।

    উল্লেখ্য, জাতীয় সবুজ ট্রাইব্যুনাল (এনজিটি) ২০১৪ সালে মেঘালয়ে পরিবেশগত ক্ষতি এবং নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ‘র‍্যাট-হোল’ (সাধারণত ৩-৪ ফুট উঁচু সরু সুড়ঙ্গ খনন করা হয়) এবং অন্যান্য অবৈজ্ঞানিকভাবে কয়লা খনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, একই সাথে এই ধরনের পদ্ধতির মাধ্যমে উত্তোলিত কয়লা অবৈধ পরিবহণকেও সীমিত করেছিল। তবে তা সত্ত্বেও অবৈধভাবে কয়লা উত্তোলন চলছে এবং প্রায় এই ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…