এইমাত্র
  • দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির নতুন গতি, নাভারন-ভোমরা রেলপথ
  • বিএনপির অঙ্গীকার দেশের প্রতিটি সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তোলা হবে: ফারজানা শারমিন পুতুল
  • ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ
  • ভোটের মাঠে চাঁদাবাজি বন্ধ রাখার আহ্বান, বিএনপি প্রার্থীর বক্তব্য ঘিরে সমালোচনা
  • গজারিয়ায় যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডারের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
  • ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ
  • কিশোরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
  • এক বেগুনের ওজন ২ কেজি, রাখাইন জাতের বেগুন চাষে ভাগ্য বদল
  • ভারতীয় পণ্যে আরোপ করা অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার ট্রাম্পের
  • ঝিনাইদহে ভোটের মাঠে কিশোর গ্যাংয়ের দাপট
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫ এএম

    ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫ এএম

    ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষ সংলাপে বসেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

    গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি জড়ো করেছে মার্কিনিরা। এরমধ্যেই আলোচনা হয়েছে। এ আলোচনার লক্ষ্য ছিল উত্তেজনা বৃদ্ধি আটকানো।

    ভালো আলোচনা হয়েছে জানিয়ে ট্রাম্প তার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, “ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। দেখে মনে হচ্ছে ইরান চুক্তি করতে মরিয়া। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছি।”

    এদিকে আলোচনার মধ্যে ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলেন ট্রাম্প প্রশাসন। ওমানে আলোচনা চলার মধ্যেই দেশটিকে নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরমাধ্যমে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন তিনি। ট্রাম্প এই আদেশে বলেছেন, যেসব দেশ ইরান থেকে পণ্য কিনবে সেসব দেশের পণ্যে যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে।

    সূত্র: টাইমস অব ইসরায়েল

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…