এইমাত্র
  • শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান
  • স্কুল শিক্ষার্থীদের দিয়ে স্লোগান দেওয়ানোর অভিযোগে বিএনপি প্রার্থীকে নোটিশ
  • হাদির বিচার নিশ্চিতের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় সড়ক অবরোধ
  • মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, দিশেহারা পরিবার
  • ২৭ দিন পর মারা গেছে টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা
  • নির্বাচনকে ঘিরে জীবননগরে পুলিশের কড়াকড়ি, বিভিন্ন স্থানে চেকপোস্ট
  • কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক মন্ত্রীর মৃত্যু
  • নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতিতে গাজীপুরে আনসার-ভিডিপির সমাবেশ, দায়িত্বে ১২ হাজার সদস্য
  • গাংনীতে বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে
  • সিংড়ায় বালির ট্রলির চাপায় হেলপার নিহত
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গজারিয়ায় যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডারের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ এএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ এএম

    গজারিয়ায় যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডারের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ এএম

    মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে একটি কিশোর গ্যাং লিডারের বসতবাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    উপজেলার চরাঞ্চলের গুয়াগাছিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উদ্দেশ্য ছিল পুলিশের নজরদারিতে থাকা একটি কিশোর গ্যাংয়ের কার্যক্রম দমন এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।

    গজারিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সেনাবাহিনী দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে।

    এরই ধারাবাহিকতায় সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন গজারিয়া আর্মি ক্যাম্প শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ভোর পর্যন্ত গুয়াগাছিয়া এলাকায় তল্লাশি অভিযান চালায়।

    গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পুলিশের তালিকাভুক্ত ‘নৌ ডাকাত’ নয়নের ছেলে ও স্থানীয়ভাবে পরিচিত কিশোর গ্যাং লিডার নিরবের বাড়ি থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, অস্ত্র তৈরির কিছু সরঞ্জাম এবং তিনটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানকালে নিরবকে বাড়িতে পাওয়া যায়নি।

    উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার এক বিবৃতিতে বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    পাশাপাশি যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…