এইমাত্র
  • হ্যাঁ-না ভোটের প্রার্থী কে? প্রশ্ন কৃষক জাকিরুলের
  • শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান
  • স্কুল শিক্ষার্থীদের দিয়ে স্লোগান দেওয়ানোর অভিযোগে বিএনপি প্রার্থীকে নোটিশ
  • হাদির বিচার নিশ্চিতের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় সড়ক অবরোধ
  • মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, দিশেহারা পরিবার
  • ২৭ দিন পর মারা গেছে টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা
  • নির্বাচনকে ঘিরে জীবননগরে পুলিশের কড়াকড়ি, বিভিন্ন স্থানে চেকপোস্ট
  • কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক মন্ত্রীর মৃত্যু
  • নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতিতে গাজীপুরে আনসার-ভিডিপির সমাবেশ, দায়িত্বে ১২ হাজার সদস্য
  • গাংনীতে বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    প্রবাস

    আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম
    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম

    আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম
    ছবি: সংগৃহীত

    দীর্ঘ ৬ বছরের প্রচেষ্টার সার্থকতা খুঁজে পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আল আইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আলওয়ার উদ্দিন হাজী আবু সৈয়দ। জনপ্রিয় 'বিগ টিকিট আবু ধাবি'র সাপ্তাহিক ড্র-তে তিনি ১ মিলিয়ন দিরহাম (প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা) জয়ী হয়েছেন।

    আল আইনে দীর্ঘ ২১ বছর ধরে বসবাস করছেন আলওয়ার উদ্দিন। বিগত ছয় বছর ধরে তিনি নিয়মিত ৯ বন্ধুর একটি দলের সাথে মিলে প্রতি মাসে লটারির টিকিট কিনতেন। দীর্ঘ সময় কোনো বড় সাফল্য না পেলেও তিনি হাল ছাড়েননি। অবশেষে সিরিজ ২৮৩-তে তার ভাগ্য সহায় হয়।

    নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আলওয়ার উদ্দিন বলেন, আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এত বছর চেষ্টার পর সত্যি বলতে এমন কিছু আশা করিনি। তিনি আরও জানান, এই জয় তার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে ধৈর্য এবং ধারাবাহিকতা মানুষকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দিতে পারে। যদিও এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে কী করবেন তা এখনো ঠিক করেননি, তবে এই জয় তাকে ভবিষ্যতে লটারিতে অংশগ্রহণের জন্য আরও অনুপ্রাণিত করেছে।

    বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি মাসে ধামাকা অফার চলছে। আগামী ৩ মার্চ অনুষ্ঠিতব্য মেগা ড্র-তে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে ১৫ মিলিয়ন দিরহাম। এছাড়াও ৫ জন বিজয়ী পাবেন ১ লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার। পুরো মাসজুড়ে প্রতি সপ্তাহে ই-ড্র এর মাধ্যমে চারজন বিজয়ীকে ৫০ হাজার দিরহাম করে দেওয়া হবে।

    যারা ১ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে একসাথে দুটি বা তার বেশি টিকিট কিনবেন, তাদের মধ্য থেকে নির্বাচিত চারজন আগামী ৩ মার্চ সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়ে ৫০ হাজার থেকে ১.৫ লাখ দিরহাম পর্যন্ত নিশ্চিত ক্যাশ জেতার সুযোগ পাবেন। এছাড়াও ড্রিম কার সিরিজে রেঞ্জ রোভার এবং মাসেরাতির মতো বিলাসবহুল গাড়ি জেতার সুযোগও থাকছে এই মাসেই।

    সূত্র: গালফ্ নিউজ।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…