এইমাত্র
  • দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির নতুন গতি, নাভারন-ভোমরা রেলপথ
  • বিএনপির অঙ্গীকার দেশের প্রতিটি সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তোলা হবে: ফারজানা শারমিন পুতুল
  • ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ
  • ভোটের মাঠে চাঁদাবাজি বন্ধ রাখার আহ্বান, বিএনপি প্রার্থীর বক্তব্য ঘিরে সমালোচনা
  • গজারিয়ায় যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডারের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
  • ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ
  • কিশোরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
  • এক বেগুনের ওজন ২ কেজি, রাখাইন জাতের বেগুন চাষে ভাগ্য বদল
  • ভারতীয় পণ্যে আরোপ করা অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার ট্রাম্পের
  • ঝিনাইদহে ভোটের মাঠে কিশোর গ্যাংয়ের দাপট
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ এএম

    গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ এএম

    আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার বিষয়ক জেনেভা অ্যাকাডেমির প্রধান স্টুয়ার্ট কেসি ম্যাসলেন সতর্ক করে বলেছেন, গাজায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যেতে পারে।

    তার মতে, ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত গাজার জনসংখ্যা ১০ শতাংশের বেশি কমে যাওয়ার তথ্য এমন ইঙ্গিতই দেয়—যার অর্থ প্রায় দুই লাখ মানুষের মৃত্যু।

    আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাসলেন বলেন, জেনেভা অ্যাকাডেমির ‘ওয়ার ওয়াচ’ শীর্ষক প্রতিবেদনে গাজাসহ গত ১৮ মাসে সংঘটিত ২৩টি সশস্ত্র সংঘাতের পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। তিনি গাজার পরিস্থিতিকে নাটকীয় বলে বর্ণনা করেন।

    তিনি বলেন, গত বছরের মতো ভারি সামরিক সংঘর্ষ এখন নেই, এটি অবশ্যই স্বস্তির বিষয়। কিন্তু তার মানে এই নয় যে গাজার মানুষের দুর্ভোগ শেষ হয়েছে। গাজার পুরো জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আমরা এখনো গভীরভাবে উদ্বিগ্ন।

    বিশেষ করে আহতদের প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে ম্যাসলেন বলেন, যাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যথাযথ চিকিৎসা প্রয়োজন, তারা তা পাচ্ছেন না।

    মানুষ এখনো গাজায় গিয়ে মারা যাচ্ছে।

    ম্যাসলেন জোর দিয়ে বলেন, গাজার জনগণের জন্য আরো অনেক বেশি মানবিক সহায়তা জরুরি, খাদ্য ও পানি ছাড়াও প্রয়োজন আশ্রয়, শীতের কঠোর আবহাওয়া থেকে সুরক্ষা এবং চিকিৎসাসেবা।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…