এইমাত্র
  • ধানের শীষকে বিজয়ী করলে ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ: তারেক রহমান
  • হ্যাঁ-না ভোটের প্রার্থী কে? প্রশ্ন কৃষক জাকিরুলের
  • শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান
  • স্কুল শিক্ষার্থীদের দিয়ে স্লোগান দেওয়ানোর অভিযোগে বিএনপি প্রার্থীকে নোটিশ
  • হাদির বিচার নিশ্চিতের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় সড়ক অবরোধ
  • মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, দিশেহারা পরিবার
  • ২৭ দিন পর মারা গেছে টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা
  • নির্বাচনকে ঘিরে জীবননগরে পুলিশের কড়াকড়ি, বিভিন্ন স্থানে চেকপোস্ট
  • কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক মন্ত্রীর মৃত্যু
  • নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতিতে গাজীপুরে আনসার-ভিডিপির সমাবেশ, দায়িত্বে ১২ হাজার সদস্য
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    টাঙ্গাইল-৭ আসনে ১২৬ ভোটকেন্দ্রের মধ্যে ১২টি ঝুঁকিপূর্ণ

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

    টাঙ্গাইল-৭ আসনে ১২৬ ভোটকেন্দ্রের মধ্যে ১২টি ঝুঁকিপূর্ণ

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মোট ১২৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি প্রথম শ্রেণির মির্জাপুর পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন। এর মধ্যে নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গ এবং পোস্টাল ব্যালট ভোটারও অন্তর্ভুক্ত রয়েছে।

    ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

    এ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে লড়ছেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা জামায়াতের শিক্ষা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ এবনে আবুল হোসেন। এছাড়া বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন হাতি প্রতীকে নির্বাচন করছেন।

    মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।”

    মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন জানান, “প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আশা করছি ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…