এইমাত্র
  • তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সাধারণ মানুষও ভাতা পাবেন: ডা. লিটন
  • এনআইটেকের ফ্রন্টিয়ার গবেষক দলে আমন্ত্রণ পেলেন ববি শিক্ষক
  • আগামীকাল থেকে শুরু ২০২৬ সালের হজের ভিসা ইস্যু
  • লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা
  • জীবননগর সীমান্তে বিএসএফের হাতে মাদকসহ দুই বাংলাদেশি আটক
  • ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির
  • নির্বাচন উপলক্ষে ২ দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিংমল
  • নির্বাচিত হলে শ্রমিকদের দুরাবস্থা থাকবে না: আব্দুস সালাম পিন্টু
  • ধানের শীষকে বিজয়ী করলে ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ: তারেক রহমান
  • হ্যাঁ-না ভোটের প্রার্থী কে? প্রশ্ন কৃষক জাকিরুলের
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নির্বাচনকে ঘিরে জীবননগরে পুলিশের কড়াকড়ি, বিভিন্ন স্থানে চেকপোস্ট

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

    নির্বাচনকে ঘিরে জীবননগরে পুলিশের কড়াকড়ি, বিভিন্ন স্থানে চেকপোস্ট

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জীবননগর শহরের বাসস্ট্যান্ড এলাকায় থানা পুলিশের উদ্যোগে যানবাহনে তল্লাশি ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের চেকিং করা হচ্ছে।

    জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে এ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়।

    ওসি সোলায়মান শেখ বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাড়ির কাগজপত্র যাচাইসহ সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।”

    তিনি আরও জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

    স্থানীয়রা আশা করছেন, পুলিশের নিয়মিত চেকিং ও সক্রিয় উপস্থিতির ফলে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা, অপরাধ বা অবৈধ কার্যক্রম প্রতিহত করা সম্ভব হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…