এইমাত্র
  • এনআইটেকের ফ্রন্টিয়ার গবেষক দলে আমন্ত্রণ পেলেন ববি শিক্ষক
  • আগামীকাল থেকে শুরু ২০২৬ সালের হজের ভিসা ইস্যু
  • লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা
  • জীবননগর সীমান্তে বিএসএফের হাতে মাদকসহ দুই বাংলাদেশি আটক
  • ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির
  • নির্বাচন উপলক্ষে ২ দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিংমল
  • নির্বাচিত হলে শ্রমিকদের দুরাবস্থা থাকবে না: আব্দুস সালাম পিন্টু
  • ধানের শীষকে বিজয়ী করলে ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ: তারেক রহমান
  • হ্যাঁ-না ভোটের প্রার্থী কে? প্রশ্ন কৃষক জাকিরুলের
  • শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতিতে গাজীপুরে আনসার-ভিডিপির সমাবেশ, দায়িত্বে ১২ হাজার সদস্য

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

    নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতিতে গাজীপুরে আনসার-ভিডিপির সমাবেশ, দায়িত্বে ১২ হাজার সদস্য

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে সমাবেশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় প্রায় ১২ হাজার আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের জয়দেবপুর শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ। গাজীপুর জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যরা এতে অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

    এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ভিডিপি সদস্যদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের সহায়তা, শৃঙ্খলা রক্ষা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    তিনি বলেন, নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব। পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

    মহাপরিচালক জানান, গাজীপুর জেলার নির্বাচনী এলাকায় প্রায় ১২ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে তারা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…