এইমাত্র
  • তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সাধারণ মানুষও ভাতা পাবেন: ডা. লিটন
  • এনআইটেকের ফ্রন্টিয়ার গবেষক দলে আমন্ত্রণ পেলেন ববি শিক্ষক
  • আগামীকাল থেকে শুরু ২০২৬ সালের হজের ভিসা ইস্যু
  • লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা
  • জীবননগর সীমান্তে বিএসএফের হাতে মাদকসহ দুই বাংলাদেশি আটক
  • ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির
  • নির্বাচন উপলক্ষে ২ দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিংমল
  • নির্বাচিত হলে শ্রমিকদের দুরাবস্থা থাকবে না: আব্দুস সালাম পিন্টু
  • ধানের শীষকে বিজয়ী করলে ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ: তারেক রহমান
  • হ্যাঁ-না ভোটের প্রার্থী কে? প্রশ্ন কৃষক জাকিরুলের
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম

    শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম
    ছবি: সংগৃহীত

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ ফেব্রুয়ারির ১২ তারিখ ভোটের হারানো দিনের অধিকার ফিরে পেতে যাচ্ছে। তিনি বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, দেশকে পুনর্গঠনের নির্বাচন।

    আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।

    নারীদের নিয়ে বলেন, নারীকে কর্মের সাথে সম্পৃক্ত না করলে দেশ এগিয়ে যাবে না। খালেদা জিয়া বিনামূল্যে নারীদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই। প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। 

    ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি কার্ড নিয়ে তিনি বলেন, কৃষকদের কাছে কৃষি কার্ড পৌঁছাতে চাই। এর মাধ্যমে সহজে ঋণ নেয়া যাবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষঋণ মওকুফ করতে চাই। এনজিও থেকে ক্ষুদ্র ঋণ যেসব নেয়া হয়েছে সেসব সরকারের হয়ে জনগণের পক্ষ থেকে পরিশোধ করতে চাই।

    তারেক রহমান বলেন, এই এলাকা কৃষনির্ভর। কৃষকদের পাশে যেমন দাঁড়াবো তেমনভাবে এই এলাকায় কৃষিনির্ভর শিল্প বিকশিত করবো। যাতে কর্মসংস্থান হয়। বহু যুবক আছে যারা বেকার। যুবকদের ট্রেনং দিয়ে দক্ষ শ্রমিক করতে চাই। আমরা আন্দোলন সংগ্রাম করেছি। মানুষকে সাথে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই। এই কাজ করতে হলে জনগণের সহযোগীতা লাগবে। 

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…