নওগাঁয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টা হতে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
জেলার ১১টি উপজেলায় ৬টি সংসদীয় আসনের বিপরীতে এবার ৩২ জন প্রার্থী তাদের নির্বাচনী প্রতিদ্বন্দীতা করছেন।
৭৮২টি ভোট কেন্দ্রে স্থায়ী ৪হাজর ৬০৬টি এবং অস্থায়ী ভাবে ৩৭৩টি সহ সর্বমোট ৪হাজার ৯'শ ৭৯টি ভোট কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নওগাঁর ছয়টি আসনে মোট ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এরমধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪জন, নারী ভোটার ১১লাখ ৬৯ হাজার ৮০৭ জন ও তৃতীয় লিঙ্গের ২১ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।
ভোটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে ৪০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১হাজার ১১২ জন সেনা সদস্য, দুই হাজার পুলিশ, ১২১ জন র্যাব সদস্য এবং ১৭৬ জন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক অঙ্গীভূত আনসার প্রায় ১১হাজার সদস্য কর্মরত রয়েছেন।
এদিকে তাৎক্ষনিক যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতির মোকাবেলার জন্য বিভিন্ন বাহিনীর স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম সার্বক্ষণিক টহল প্রদান করছেন।
এছাড়া সব কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার ৭৮২টি ভোটকেন্দ্রে মোট ৩হাজার ১১০টি সচল সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে ।
এবার জাতীয় নির্বাচন ও গনভোট একইদিনে অনুষ্ঠিত হওয়ার কারনে ভোট গণনা ও ফলাফল প্রকাশে কিছুটা বিলম্বিত হবে বলে জানিয়েছেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম।
এবি