এইমাত্র
  • অসৎ উদ্দেশ্যে থাকলে কোনো ছাড় নয়, ভোট দিয়ে ইসি সানাউল্লাহ
  • ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
  • এবার সারাদেশে ভোটের চিত্র একরকম, গোপালগঞ্জে অন্যরকম
  • মনিপুর উচ্চ বিদ্যালয়ে ভোট দিলেন জামায়াত আমির
  • উৎসবমুখর পরিবেশ, ভোট কেন্দ্রে আসুন: নাহিদ ইসলাম
  • সুষ্ঠু নির্বাচন হলে পরাজয় মেনে নেব: ব্যারিস্টার ফুয়াদ
  • ফরিদপুরে দুই ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ভোট দিয়ে যে আহ্বান হাসনাত আবদুল্লাহর
  • যশোর- ১ আসনে বিপুল উৎসাহে ভোট গ্রহন চলছে
  • যেকোনো মূল্যে ক্ষমতা দখলের চেষ্টা করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    বাবার কবর জিয়ারত শেষে ভোট দিলেন মির্জা ফখরুল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ এএম

    বাবার কবর জিয়ারত শেষে ভোট দিলেন মির্জা ফখরুল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ এএম


    নিজের শহর ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তার বাবার কবর জিয়ারত শেষে ভোট দেন তিনি।


    এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই দিন।  আজকের ভোট নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে।


    মির্জা ফখরুলের নিজের এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতাভুক্ত হয়েছে শহরের তিনটি মহল্লা। সেখানে মোট ভোটার ৩ হাজার ৩৬৮ জন।


    ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দির সংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন। এই কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটারদের জন্য মোট ১০টি বুথ থাকছে।


    তাঁতিপাড়ার বাসিন্দা হওয়ার সুবাদে মির্জা ফখরুলের বাসভবন থেকে এই কেন্দ্রের দূরত্ব সামান্যই। এই কেন্দ্রে হিন্দু, মুসলিম ও দলিত সম্প্রদায়ের ভোটারদের একযোগে ভোট দেয়ার কথা রয়েছে।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…