এইমাত্র
  • ১৭ বছর পর মানুষ নাগরিক অধিকার ভোগ করছে: ডিএমপি কমিশনার
  • বডি ক্যামেরায় ভোটে নজর রাখছে ইসি
  • ৯ বছর পর নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ
  • জোর করে সিল মারার পাঁয়তারা করেছে: রুমিন ফারহানা
  • ভোট দিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সরওয়ার কামাল আজিজী
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমার
  • ভোট দিলেন নাজমুল মোস্তফা আমিন
  • মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ
  • খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
  • রামুতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি নেতা আটক
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মেঘনায় দুই বিএনপি নেতা গ্রেপ্তার

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ এএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ এএম

    মেঘনায় দুই বিএনপি নেতা গ্রেপ্তার

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ এএম


    কুমিল্লার মেঘনা উপজেলায় ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পৃথক দুটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।


    গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান লুডি এবং উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক।


    সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে উপজেলার ২০ নম্বর রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৩ নম্বর ভোটকেন্দ্রে অন্য প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে আতাউর রহমান লুডির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা তাঁকে সেখান থেকে আটক করেন।


    অন্যদিকে সকাল ৮টার দিকে ২৪ নম্বর ব্রাহ্মণচর নয়োগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৯ নম্বর ভোটকেন্দ্রে টাকা বিতরণের সময় উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।


    মেঘনা উপজেলা সেনাবাহিনী ক্যাম্প থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…