এইমাত্র
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • নওগাঁয় নারী ভোটারদের দীর্ঘ লাইন, ভোট দিতে পেরে উচ্ছ্বসিত
  • দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
  • যে ৫ প্রযুক্তিতে ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন
  • মিরসরাইয়ে ভোট দিলেন বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী
  • কেন্দ্র নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার
  • খাগড়াছড়িতে নিরাপত্তায় সেনাবাহিনীর টহল, নির্ভয়ে ভোট দিচ্ছেন ভোটাররা
  • সিরাজগঞ্জ–৫ আসনে নারী ভোটারের উপস্থিতি বেশি
  • সাতকানিয়ায় সাঁজোয়া যান নিয়ে সেনাবাহিনীর টহল
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    ১৭ বছর পর মানুষ নাগরিক অধিকার ভোগ করছে: ডিএমপি কমিশনার

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

    ১৭ বছর পর মানুষ নাগরিক অধিকার ভোগ করছে: ডিএমপি কমিশনার

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম
    ছবি: সংগৃহীত

    গত ৬ মাস ধরে নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, কোনো ধরনের শঙ্কা নেই। মানুষ দীর্ঘ ১৭ বছর পর তাদের নাগরিক অধিকার ভোগ করছে।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে এসব কথা বলেন তিনি।

    ডিএমপি কমিশনার বলেন, গত ছয় মাস যাবত গুজব শুনেছি ভোট হবে না, এটা হবে, সেটা হবে। কিন্তু আজকে আপনারা নিজেরাই দেখছেন চমৎকার ভোট হচ্ছে। কোথাও কোনো অসুবিধা নাই, কোনো শঙ্কাও নাই। প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছিলেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ সে দিকেই এগোচ্ছে। মানুষ দীর্ঘ ১৭ বছর পর তাদের নাগরিক অধিকার ভোগ করছে। আমিও আনন্দিত। এই ভোটে আমিও শরিক হলাম।

    সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ফলাফল মেনে নেওয়ার বক্তব্য এসেছে। টিভি স্ক্রিনে দেখলাম, উভয় দলই বলছে ফলাফল যাই হোক তারা মেনে নেবে। যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হচ্ছে সবাই সেটা মেনে নেবেন এটাই স্বাভাবিক।

    শেখ সাজ্জাত আলী বলেন, দিনভর একইভাবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে বলেও আশা করেন তিনি। 

    ২০১৮ সালে ভোট দিতে এসে নিজের অভিজ্ঞতা উল্লেখ করে কমিশনার বলেন, এই কেন্দ্রেই ১৮ সালের নির্বাচনে আমি ভোট দিতে এসেছিলাম। তখন আমার বাসা এখানে ছিল। আপনারা জানেন আমি ১৬ সালে অবসর গ্রহণ করেছি। এখন ডিএমপি কমিশনার হিসেবে মিন্টু রেডে থাকি। ২০১৮ সালে আমি এই কেন্দ্রেই ভোট দিতে এসে গেটটা পার হয়ে যখন ভিতরে গিয়েছিলাম, তখন আমাকে বলা হলো আপনার ভোট দেওয়া হয়েছে। এই কথা শুনে আমি গেট থেকেই ফেরত চলে গিয়েছিলাম। 

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…