শান্তিপূর্ন ও সুষ্ঠ পরিবেশের মধ্যদিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ।
এখন পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশে নির্বিঘ্ন পরিবেশে ভোট প্রদান করছেন ভোটাররা। অপরদিকে ভোট কেন্দ্রের বাইরে উৎসুক জনতা, ভোটার ও সমর্থকদের ভিড় লক্ষ করা গেছে চোখে পড়ার মত।
জেলার রাণীনগর উপজেলার সরকারি মডেল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে দেখা যায় এমন চিত্র।
এদিকে একই স্থানে পুরুষ ও মহিলা ভোটকেন্দ্র পাশাপাশি হওয়ার ফলে ভোটাররা দীর্ঘ লাইন ধরে ভোট প্রদান করছেন সুন্দর ভাবে।
রাণীনগর পশ্চিম বালুভরা গ্রামের দুই যুবক রাকিব ও নিরব দাঁড়িয়ে রয়েছেন ভোট কেন্দ্রের সামনে তাদের সাথে কথা হলে তারা জানান- আমরা ভোট দিতে এসেছি, কিন্তু এখনো ভোট দেইনি। বাইরে দাঁড়িয়ে ভোটের পরিবেশ দেখছি অনেকদিন পর এমন উৎসব মুখর একটা পরিবেশ পেয়েছি।
এর আগে তো এভাবে শান্তিপূর্ন ভোটের পরিবেশ পাইনি, আমরা ভোটার কিন্তু জাতীয় নির্বাচনের ভোট দিতে পারিনি এবার ভোট দিব। খুবই আনান্দ লাগছে, ভোট যে একটা উৎসব তা আজ নিজ চোখে দেখতেছি।
প্রায় তিন ঘন্টা যাবৎ পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে আছের ৭০ বছর বয়সী ইছাকাহ আলী তিনি বলেন- আমরা ছেট বেলা থেকে দেখে আসছি ভোট আসলেই একটা মেলা লাগে। বিভিন্ন দোকান পাট বসে মানুষের ভিড় হয়। কিন্তু গত ১৫ বছর সেই পরিবেশ ছিল না, এবার সেই পরিবেশ ফিরে আসছে। আমার ছোটবেলার কথা মনে পড়ছে আজ। খুবই ভালো লাগছে আমার তাই ঘুরে ঘুরে বুড়ো বয়সে আনন্দ নিচ্ছি। আমরা চাই এমন ভোটের উৎসব বজায় থাক।
রানীনগর ২নং ওয়ার্ডের দেলোয়ার নামে এক ভোটার জানান- গত ১৫ বছর ভোট দিতে পারিনি। আজ শান্তিপূর্নভাবে ভোট দিলাম। ভোটের যে পরিবেশ ফিরে এসেছে এ কারনে আমরা আনন্দিত।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন পশ্চিম বালুভরা গ্রামের ১৮ বছর বয়সী নতুন ভোটার ইসরাত ভোট দিতে এসে নিজের অনুভুতি ব্যক্ত করে বলেন- জিবনে প্রথম ভোট কেন্দ্রে এসেছি, দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে আছি। খুবই ভালো লাগছে। জিবনের প্রথম জাতীয় নির্বাচন দিয়ে শুরু করলাম, ভোট কেন্দ্রে আসতে কোন প্রকার বাঁধা কিংবা বিড়ম্বনার স্বীকার হয়নি।
আমরা নির্বিঘ্নে ভোট দিয়ে বাসায় যেতে পারবো ইনশাআল্লাহ।
এসআর