এইমাত্র
  • ১৭ বছর পর মানুষ নাগরিক অধিকার ভোগ করছে: ডিএমপি কমিশনার
  • বডি ক্যামেরায় ভোটে নজর রাখছে ইসি
  • ৯ বছর পর নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ
  • জোর করে সিল মারার পাঁয়তারা করেছে: রুমিন ফারহানা
  • ভোট দিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সরওয়ার কামাল আজিজী
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমার
  • ভোট দিলেন নাজমুল মোস্তফা আমিন
  • মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ
  • খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
  • রামুতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি নেতা আটক
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নড়াইলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ এএম
    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ এএম

    নড়াইলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ এএম


    নড়াইলে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোহগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোট গ্রহণ চলবে। 


    নড়াইল-২ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা ভোটের উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।


    এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নড়াইল জুড়ে র‍্যাব-৬, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। 


    লোহাগড়া উপজেলা ও নড়াইল সদর উপজেলার (আংশিক) দুটি পৌরসভা এবং ২০টি ইউনিয়ন নিয়ে নড়াইল-২ আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ১৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ১২৮ জন, নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৩২, তৃতীয় লিঙ্গ ভোটার ৪ জন। 


    লোহাগড়া উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ১৯১ জন, নারী ভোটার ১ লাখ ১১ হাজার ৪২৩, তৃতীয় লিঙ্গ ভোটার ২ জন। নড়াইল সদর উপজেলার (আংশিক) এলাকায় ভোটার সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৫৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৯৩৭ জন, নারী ভোটার ৮৪ হাজার ৬০৯, তৃতীয় লিঙ্গ ভোটার ২ জন।




    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…