এইমাত্র
  • সুনামগঞ্জের ৫ টি আসনে সবকয়টিতেই জয় পেয়েছে বিএনপি
  • খাগড়াছড়ির একমাত্র আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী ওয়াদুদ
  • পঞ্চগড়-২ আসনে আংশিক ফলাফলে এগিয়ে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ
  • টাঙ্গাইল-৭ আসনে ধানের শীষের প্রার্থী কালাম বিজয়ী
  • রংপুর-৫ আসনে দাঁড়িপাল্লার জয়
  • ঢাকা-১৭: যে ৩ কেন্দ্রে হেরে গেলেন তারেক রহমান
  • নিজ কেন্দ্রে হার জামায়াত আমিরের
  • কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
  • বড় ব্যবধানে হেরে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের
  • বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চাঁদপুরে জালভোট দেয়ায় ৫ জনের কারাদন্ড, একজনের বিরুদ্ধে মামলা

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম

    চাঁদপুরে জালভোট দেয়ায় ৫ জনের কারাদন্ড, একজনের বিরুদ্ধে মামলা

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম


    চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় জাল ভোট দেয়ার কারণে ৫জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং একজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক স্থানে এসব ব্যাক্তিদের কারাদন্ড প্রদান করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।


    প্রাপ্ত তথ্যে জানাগেছে, চাঁদপুর-(১) কচুয়া আসনের তেগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়ার জন্য ব্যালট পেপার চাওয়ায় মো. ছফিউল্লাহর ছেলে মো. হেলালকে দুই বছর সশ্রম কারাদন্ড, ৫হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। কারাদন্ড প্রদান করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান। একই ঘটনায় ওই কেন্দ্রের একজন আসামী শিশু হওয়ায় তাকে কচুয়া থানায় সোপর্দ করে নিয়মিত মামলার নির্দেশ দেন বিচারক।


    এদিকে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের শাহরাস্তিতে জাল ভোটের চেষ্টা ও দেয়ায় পিতা-পুত্রসহ ৩ জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


    দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৃথক ঘটনায় এ দন্ডাদেশ দেয়া হয়েছে।


    জানা গেছে, উপজেলার বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় বড়তুলা গ্রামের ইয়াকুব আলীর পুত্র মোঃ সাইফুল ইসলাম (৫৯) ও তার পুত্র মোঃ সাফায়েত হোসেনকে (২৭) আটক করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাসরিন বানু সাফায়েত হোসেনকে ১ মাস ও সাইফুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেন।


    এছাড়া খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টাকালে ওই গ্রামের আবু সৈয়দের পুত্র মো. সজিবকে ১ মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।


    সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, জাল ভোট দেয়ার ঘটনায় ৩ জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না।


    অপরদিকে দুপুরে একই আসনের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে মো. নাহিদ (২৫) নামে যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ হিমাদ্রী খীসা। নাহিদ মোহাম্মদপুর গ্রামের সর্দার বাড়ির কামাল হোসেন এর ছেলে।




    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…