টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বেসরকারিভাবে ধানের শীষের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
নির্ভরযোগ্য সূত্রেমতে, সর্বমোট ১২৬টি কেন্দ্রভিত্তিক ফলাফলে ধানের শীষ পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩১৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭০ হাজার ২শত ৬৭ ভোট। বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ ৭১ হাজার ৫১ ভোট বেশি পেয়েছেন।
উল্লেখ্য, ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন।
ইখা