ফরিদপুর-২ আসনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ।
এ আসনের মোট ১১৭টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৪৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীক পেয়েছে ৪৭ হাজার ৭৪৮ ভোট। অপরদিকে রিকশা প্রতীক পেয়েছে ৩১ হাজার ৭১৩ ভোট।
আংশিক ফলাফলে ধানের শীষ প্রতীক এগিয়ে থাকলেও এখনো অধিকাংশ কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। তাই চূড়ান্ত ফলাফল জানতে অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
ফলাফলকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এনআই