এইমাত্র
  • ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন: ১৯ কেন্দ্রে গণসংহতির জোনায়েদ সাকি ১৬,৪০৭ এবং জামায়াত ৫৯৫৮
  • সুনামগঞ্জের ৫ টি আসনে সবকয়টিতেই জয় পেয়েছে বিএনপি
  • খাগড়াছড়ির একমাত্র আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী ওয়াদুদ
  • পঞ্চগড়-২ আসনে আংশিক ফলাফলে এগিয়ে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ
  • টাঙ্গাইল-৭ আসনে ধানের শীষের প্রার্থী কালাম বিজয়ী
  • রংপুর-৫ আসনে দাঁড়িপাল্লার জয়
  • ঢাকা-১৭: যে ৩ কেন্দ্রে হেরে গেলেন তারেক রহমান
  • নিজ কেন্দ্রে হার জামায়াত আমিরের
  • কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
  • বড় ব্যবধানে হেরে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চৌদ্দগ্রামের ৩ কেন্দ্রে ভোট বাতিল

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

    চৌদ্দগ্রামের ৩ কেন্দ্রে ভোট বাতিল

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

    কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম সংসদীয় আসনের তিনটি কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। 



    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান। 


    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম সংসদীয় আসনের তিনটি ভোটকেন্দ্রে কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এতে উপজেলার গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট বাতিল করা হয়েছে। ওই তিনটি কেন্দ্রে ভোটার সংখ্যা ১২হাজার ৬৯৮। 


    কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান বলেন, ওই তিনটি কেন্দ্রে জোরপূর্বক ব্যালট ছিনিয়ে সিল মারা হয়েছে। এছাড়া আরও কিছু অভিযোগ রয়েছে। প্রিসাইডিং কর্মকর্তাদের অনুরোধে এসব কেন্দ্রের ভোট বাতিল করা হয়। আমরা বিষয়টি তদন্ত করছি।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…