এইমাত্র
  • ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন: ১৯ কেন্দ্রে গণসংহতির জোনায়েদ সাকি ১৬,৪০৭ এবং জামায়াত ৫৯৫৮
  • সুনামগঞ্জের ৫ টি আসনে সবকয়টিতেই জয় পেয়েছে বিএনপি
  • খাগড়াছড়ির একমাত্র আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী ওয়াদুদ
  • পঞ্চগড়-২ আসনে আংশিক ফলাফলে এগিয়ে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ
  • টাঙ্গাইল-৭ আসনে ধানের শীষের প্রার্থী কালাম বিজয়ী
  • রংপুর-৫ আসনে দাঁড়িপাল্লার জয়
  • ঢাকা-১৭: যে ৩ কেন্দ্রে হেরে গেলেন তারেক রহমান
  • নিজ কেন্দ্রে হার জামায়াত আমিরের
  • কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
  • বড় ব্যবধানে হেরে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লালমনিরহাট-৩: ৬৬ কেন্দ্রের ফলে দুলু অনেক এগিয়ে

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম
    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম

    লালমনিরহাট-৩: ৬৬ কেন্দ্রের ফলে দুলু অনেক এগিয়ে

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম

    লালমনিরহাট-৩ (সদর) আসনের মোট ৯৪টি কেন্দ্রের মধ্যে ৬৬টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এতে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ৬৬ কেন্দ্রে তিনি পেয়েছেন ৯৩,৪৮৫ ভোট।


    তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ৩৩,৮২৫ ভোট। ফলে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দুলু বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন।


    লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট-৩ (সংসদীয় আসন-১৮)। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৯১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫১ হাজার ৭০৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ২০৮ জন। এছাড়া এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…