লালমনিরহাট ৩ আসনে বিশাল ব্যবধানে ধানের বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী,বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
লালমনিরহাট ৩ আসনে ৯৪ কেন্দ্রের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।এতে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ৬১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিশাল ব্যবধানে বিজয়ী রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী আবু তাহের, দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে পয়েছেন ৫৫ হাজার ৬৭১ ভোট। এবং হাত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম, হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন , ৩ হাজর ২৬৮ ভোট। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, জাহিদ হাসান নাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন, ২ হাজার ১৩৩ ভোট। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী, মধু সূদন রায়, কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন, ৮শত ৬১ ভোট।এবং গণসংহতি আন্দোলনের দীপক কুমার রায়, মাথাল প্রতীকে পয়েছে,৪২৭ ভোট।
লালমনিরহাট তিনটি সংসদীয় আসনের মধ্য (সদর) উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে,লালমনিরহাট-৩ (সদর) আসন গঠিত। যা সংসদীয় আসন ১৮।
(সদর) ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩ তিন ৯১৩ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫১ হাজার ৭০৪ জন আর নারী ভোটার ১ লক্ষ ৫২ হাজার ২০৮ জন।
এসআর