এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান বিজয়ী

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ এএম
    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ এএম

    গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান বিজয়ী

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ এএম

    গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মুজিবুর রহমান ৫৯ হাজার ৯১২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকেন।


    নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় এবং ধাপে ধাপে ফলাফল প্রকাশ করা হয়।


    চূড়ান্ত ফলাফলে মেয়র মুজিবুর রহমান বিপুল ভোটে জয়লাভ করেন। ফলাফল ঘোষণার পর তার সমর্থকরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও উল্লাস করেন।


    বিজয়ের পর প্রতিক্রিয়ায় মেয়র মুজিবুর রহমান বলেন, “এই বিজয় গাজীপুর-১ আসনের সর্বস্তরের জনগণের বিজয়। দীর্ঘদিনের প্রত্যাশা ও ভালোবাসার প্রতিফলন আজকের এই ফলাফল। আমি দলমত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।” তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


    এ আসনের বিজয়ের মাধ্যমে দীর্ঘদিন পর গাজীপুর-১ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…