এইমাত্র
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লালমনিরহাটের ৩টি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ এএম
    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ এএম

    লালমনিরহাটের ৩টি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ এএম

    লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীদের পরাজিত করে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। 


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।


    লালমনিরহাট-১ (হাতীবান্ধা ও পাটগ্রাম): এই আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ৯২,৭৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম রাজু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫,৪৮৯ ভোট।


    লালমনিরহাট-২ (আদিতমারী ও কালীগঞ্জ): এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুল। তিনি ১,২৩,৩৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,১৬,২৩৬ ভোট।


    লালমনিরহাট-৩ (সদর উপজেলা): লালমনিরহাট সদর আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি ১,৪০,১০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫,৩৮৭ ভোট।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…