এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যশোরে ৫ আসনে জামায়াত, ১টিতে ধানের শীষের জয়

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ এএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনের প্রাপ্ত বেসরকারি ফলাফলে বড় ধরনের চমক লক্ষ্য করা গেছে। জেলার ৫টি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন, অন্যদিকে একটি আসনে জয় পেয়েছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    যশোর-১ (শার্শা): এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১,১৭,৩৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯২,৯৯৫ ভোট। তিনি ২৪,৩৮২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

    যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা): জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ ১,২০,৯০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবিরা সুলতানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,০৩,১৪২ ভোট। এই আসনে জয়ের ব্যবধান ১৭,৭৬৫ ভোট।যশোর-৩ (সদর): যশোর সদর আসনে আধিপত্য বজায় রেখেছেন বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ১,৭৩,০২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল কাদের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৬৫,১২৯ ভোট। তিনি ৭,৮৯৪ ভোটের ব্যবধানে জয়ী হন।

    যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর): এই আসনে বড় জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রসুল। তিনি ১,৭৪,৬২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মতিয়ার রহমান ফারাজী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৩১,০৪৯ ভোট। জয়ের ব্যবধান ৪৩,৫৩২ ভোট।

    যশোর-৫ (মণিরামপুর): মণিরামপুর আসনে জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক ১,০৫,৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল গাজী পেয়েছেন ৬৫,৫৩০ ভোট এবং বিএনপির রশীদ আহমাদ পেয়েছেন ৪১,৪২৯ ভোট।

    যশোর-৬ (কেশবপুর): এই আসনেও বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোক্তার আলী। তিনি ৯১,০৩৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৯,১৫৯ ভোট। তিনি ১১,৮৭৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনের প্রাপ্ত বেসরকারি ফলাফলে বড় ধরনের চমক লক্ষ্য করা গেছে। জেলার ৫টি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন, অন্যদিকে একটি আসনে জয় পেয়েছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    যশোর-১ (শার্শা): এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১,১৭,৩৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯২,৯৯৫ ভোট। তিনি ২৪,৩৮২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

    যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা): জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ ১,২০,৯০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবিরা সুলতানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,০৩,১৪২ ভোট। এই আসনে জয়ের ব্যবধান ১৭,৭৬৫ ভোট।

    যশোর-৩ (সদর): যশোর সদর আসনে আধিপত্য বজায় রেখেছেন বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ১,৭৩,০২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল কাদের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৬৫,১২৯ ভোট। তিনি ৭,৮৯৪ ভোটের ব্যবধানে জয়ী হন।

    যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর): এই আসনে বড় জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রসুল। তিনি ১,৭৪,৬২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মতিয়ার রহমান ফারাজী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৩১,০৪৯ ভোট। জয়ের ব্যবধান ৪৩,৫৩২ ভোট।

    যশোর-৫ (মণিরামপুর): মণিরামপুর আসনে জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক ১,০৫,৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল গাজী পেয়েছেন ৬৫,৫৩০ ভোট এবং বিএনপির রশীদ আহমাদ পেয়েছেন ৪১,৪২৯ ভোট।

    যশোর-৬ (কেশবপুর): এই আসনেও বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোক্তার আলী। তিনি ৯১,০৩৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৯,১৫৯ ভোট। তিনি ১১,৮৭৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…