ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুন্সিগঞ্জ-৩ সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান রতন বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।
এ আসনে মোট ১৭০টি ভোটকেন্দ্র রয়েছে। সবকটি ভোটকেন্দ্রের ফলাফল এবং পোস্টাল ভোট গণনায় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে।
চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে মো. কামরুজ্জামান রতন মোট ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন ফুটবল প্রতীকে পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট। এতে মূল ভোটের ব্যবধান দাঁড়ায় ৩৫ হাজার ৭৫৫।
এছাড়া আনারস প্রতীকের প্রার্থী আনিস মোল্লা ২৯৪ ভোট, রিক্সা প্রতীকের প্রার্থী নুর হোসাইন নূরানী ৫৪ হাজার ৪৫৬ ভোট, নাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আরিফুজ্জামান দিদার ৮০৪ ভোট, কাস্তে প্রতীকের প্রার্থী শেখ মো. কামাল হোসেন ৩০৪ ভোট, কোদাল প্রতীকের প্রার্থী শেখ মো. শিমুল ১৭৪ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী সুমন দেওয়ান ৬ হাজার ৩৯২ ভোট পেয়েছেন।
এ আসনে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯২টি এবং ‘না’ ভোট পড়েছে ৫৮ হাজার ৮৫২টি।
এসআর