এইমাত্র
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • রাজবাড়ী-১ আসনে বিজয়ী বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
  • চাঁদপুর-১ আসনে বিএনপির এহছানুল হক মিলন বিজয়ী
  • নওগাঁর পাঁচ আসনে বিএনপির জয়, একটিতে জামায়াত
  • কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন বিজয়ী
  • সিরাজগঞ্জ-৫ আসনে বিজয়ী বিএনপির আলিম
  • ঠাকুরগাঁও–২ আসনে ৩৭ বছর পর বিএনপির জয়
  • তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
  • নীলফামারীর ৪টি আসনেই জামায়াতের প্রার্থীরা জয়ী
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঢাকা -৭ আসনে বিএনপির হামিদুর বিজয়ী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম

    ঢাকা -৭ আসনে বিএনপির হামিদুর বিজয়ী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম

    ঢাকা-৭ আসনে ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান। তার নিকটতম প্রার্থী জামায়াতের প্রার্থী মো. এনায়েত উল্লা পেয়েছেন ৯৮ হাজার ৪৮৩ ভোট। অর্থাৎ বিএনপির প্রার্থী হামিদুর রহমান ৬ হাজার ১৮৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)  সকাল পৌনে ছয়টায় রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

    ঢাকা-৭ আসনে পোস্টাল ভোটসহ ১৬৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। মোট ভোটার ছিলেন ৪ লাখ ৭৯ হাজার ৩৭৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮৬১ জন। ভোট বাতিল হয়েছে ৪ হাজার ৬৮৬টি। সেই হিসাবে বৈধ ভোট ছিল ২ লাখ ২৬ হাজার ১৭৫টি।

    এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৫১৭ ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুর রহমান হাতপাখা প্রতীকে ৫ হাজার ৮১ ভোট এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. হাবিবুল্লাহ বটগাছ প্রতীকে ২ হাজার ৭৮৩ ভোট পেয়েছেন।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…