এইমাত্র
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • রাজবাড়ী-১ আসনে বিজয়ী বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
  • চাঁদপুর-১ আসনে বিএনপির এহছানুল হক মিলন বিজয়ী
  • নওগাঁর পাঁচ আসনে বিএনপির জয়, একটিতে জামায়াত
  • কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন বিজয়ী
  • সিরাজগঞ্জ-৫ আসনে বিজয়ী বিএনপির আলিম
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজগঞ্জ-৫ আসনে বিশাল ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম
    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম

    সিরাজগঞ্জ-৫ আসনে বিশাল ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম

    সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম। ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।



    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় বেলকুচি উপজেলা ভোট ঘোষণা কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরিন জাহান। এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি কেন্দ্রভিত্তিক গণনার চূড়ান্ত ফলাফল তুলে ধরেন।



    ‎প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে আমিরুল ইসলাম খান আলীম পেয়েছেন ১৩৪১৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: আলী আলম ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পেয়েছেন ১০৫১৮৮ ভোট।



    অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোটের চিত্র নিচে দেওয়া হলো: নুরুন নাবী (হাতপাখা): ৫৬৯১ ভোট, মো: আকবার হোসেন (লাঙ্গল): ১১৯৬ ভোট, মো: ইউসুফ আলী (ট্রাক): ২৩২ ভোট, মো: মতিয়ার রহমান (কাস্তে): ৩২৪ ভোট। এই আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২,৪৬,৮২৮ টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ৪৭৩৪ টি। সর্বমোট ২,৫১,৫৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।



    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…