মানিকগঞ্জ-১ (১৬৮) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী এস এ জিন্নাহ কবীর। তিনি মোট ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে বিজয় অর্জন করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট।
ঘোষিত ফলাফল অনুযায়ী, দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫৯ হাজার ৯৫৫। ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল জানানো হয়।
ফলাফল ঘোষণার পর পরই বিজয়ী প্রার্থীর সমর্থকরা আনন্দ-উল্লাস পেতে উঠেন ।
এই ফলাফল বেসরকারি ভাবে প্রকাশ করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে গেজেট প্রকাশের পরই চূড়ান্ত ফলাফল কার্যকর হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এইচএ