এইমাত্র
  • গণভোটে ৬০.২৬ শতাংশ জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নবনির্বাচিত এমপি ফখরউদ্দিন বাচ্চুর হাতে আনুষ্ঠানিক ফলাফল হস্তান্তর

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম
    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম

    নবনির্বাচিত এমপি ফখরউদ্দিন বাচ্চুর হাতে আনুষ্ঠানিক ফলাফল হস্তান্তর

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম

    ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল তুলে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান।


    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


    নির্বাচনী বিধি অনুযায়ী ফলাফল ঘোষণার পর নির্ধারিত প্রক্রিয়ায় বিজয়ী প্রার্থীর হাতে ফলাফলের কপি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ এবং দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা। ফলাফল গ্রহণের পর ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন তাঁর অনুসারীরা। এ সময় পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।


    সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “ভালুকাবাসীর আস্থা ও সমর্থনের প্রতিদান আমি দায়িত্বশীলতা ও সততার সঙ্গে দেওয়ার চেষ্টা করব।” নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি এ সময় সকলের সহযোগিতা কামনা করেন।


    রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, “নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় ফলাফল হস্তান্তর করা হয়েছে।” তিনি নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


    ফলাফল ঘোষণার পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নেতা-কর্মীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শুভেচ্ছা বিনিময় ও ফুলেল সংবর্ধনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।


    উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বেসরকারিভাবে বিজয়ী হন। আনুষ্ঠানিক ফলাফল হস্তান্তরের মাধ্যমে এই আসনের নির্বাচনী প্রক্রিয়ার সমাপ্তি ঘটল।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…