এইমাত্র
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে
  • কক্সবাজারে ক্লিন সুইপ বিএনপির, জমজমাট লড়াই ৪ নম্বর আসনে
  • অবশেষে জন্মসনদ পেল দেশের যৌনপল্লিতে জন্ম নেওয়া ‘পরিচয়হীন’ শিশুরা
  • স্বাধীনতার ৫৪ বছর পরে কাজিপুরে বিএনপির বিজয়
  • নিখোঁজের ১৯ বছর পর হদিশ মিলেছে শিশু মেডেলিনের
  • আসনশূন্য ৪২ রাজনৈতিক দলের ঘর, জয় পাননি কোনো প্রার্থী
  • বিকাশ-নগদ-রকেটে টাকা পাঠানোর বাধা শেষ হলো আজ
  • মধ্যপ্রাচ্যে বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে যা বলছে বৈশ্বিক গণমাধ্যম
  • মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট : দেলসি
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে যা বলছে বৈশ্বিক গণমাধ্যম

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম

    বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে যা বলছে বৈশ্বিক গণমাধ্যম

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম


    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে গতকাল বৃহস্পতিবার। এখন পর্যন্ত সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়নি, তবে বেসরকারি ফলাফল বলছে যে সদ্য শেষ হওয়া ভোটে ২ শতাধিক আসনের জয়ী হয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি।


    ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম নির্বাচন হলো বাংলাদেশে। দেশের ছোট-বড় ৫১টি দল নির্বাচনে অংশ নিয়েছে, তবে নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগ এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি।


    সরকারিভাবে নির্বাচনের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি; তবে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া বেসরকারি ফলাফল ইতোমধ্যেই প্রকাশিত। সেই ফলাফলকে ভিত্তি করে  সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।


    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনের শিরোনামে বলেছে, ‘তারেক রহমানের নেতৃত্‌বাধীন বিএনপি বাংলাদেশে বিশাল জয়ের দিকে এগিয়ে, স্বীকার করল জামায়াত’।


    প্রতিবেদনে বলা হয়েছে, “২০২৪ সালের অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে ভূমিধস বিজয় অর্জনের মাধ্যমে ঢাকায় ঐতিহাসিক প্রত্যাবর্তনের পথে  বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি (বিএনপি)।”



    ভারতীয় বার্তাসংস্থা এএনআই তাদের প্রতিবেদনের শিরোনামে বলেছে, ‘বাংলাদেশের নির্বাচন : ভোট গণনা চলছে, জনমত তারেক রহমানের নেতৃত্বের পক্ষে’।


    ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু তাদের শিরোনামে বলেছে, “২০ বছর পর বিএনপিকে জয়ের পথে নেৃতত্ব দিলেন তারেক রহমান।’


    পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ চ্যানেল জিও নিউজ তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতল বিএনপি।’ আরেক প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, ‘বিএনপির বিজয়ের পর (নতুন সরকারের অধীনে) বাংলাদেশের সঙ্গে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তান।’


    পাকিস্তানের জাতীয় দৈনি ডন তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘নির্বাচনে বড় বিজয় পেল বিএনপি, স্থিতিশীলতা রক্ষর প্রতিশ্রুতি’।


    ত্রয়োদশ নির্বাচনে বিএনপির বিজয়কে তাদের ওয়েবসাইটে প্রধান সংবাদ (লিড নিউজ) করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সেই প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, ‘জেন-জি উত্থানের পর প্রথম নির্বাচনে ভূমিধস বিজয় পেলো বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি।’


    বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে নিজেদের লিড নিউজ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সও। সেই প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির জয়, প্রাক্তন শাসকদের পুত্র প্রধানমন্ত্রী হতে চলেছেন।’


    যুক্তরাজ্যের জাতীয় দৈনিক দ্য গার্ডিয়ানও নিজেদের ওয়েবসাইটে বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে প্রধান সংবাদ করেছে। সেই সংবাদের শিরোনামে বলা হয়েছে, ‘হাসিনাকে ছুড়ে ফেলার পর প্রথম নির্বাচনে ঐতিহাসিক জয় পেলো বিএনপি।’


    মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনের শিরোনামে বলেছে, ‘জেন-জি উত্থানের পর প্রথম নির্বাচনে বড় জয় পেলো বিএনপি।’


    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের প্রতিবেদনের শিরোনামে বলেছে, ‘নির্বাচনে বিজয় দাবি করছে বিএনপি, জামায়াত ভোট গণনায় সন্তুষ্ট নয়।’


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…