ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আনিছুল ইসলাম মণ্ডল লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৬৬১ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা আশরাফ আলী হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৩০ ভোট। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান তারা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৩১৪ ভোট।
১২ ফেব্রুয়ারি ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তারা জামানত রক্ষা করতে ব্যর্থ হন।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন। এ আসনে মোট ১৩৭ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়।
এবি