এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরগুনা-১ আসনে দুই প্রার্থী জামানাত হারালেন

    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম

    বরগুনা-১ আসনে দুই প্রার্থী জামানাত হারালেন

    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম


    উৎসরমুখব ও শান্তিপুর্ণ পরিবেশে বরগুনা-১ আসনের (আমতলী-বরগুনা সদর-তালতলী) নির্বাচন বৃহস্পতিবার শেষে হয়েছে।  গণনা শেষে এ আসলে দুইজন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন ১০ দলীয় ঐক্যজোট প্রার্থী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গির হোসাইন ও জাতীয় পার্টি-জেপি প্রার্থী মোঃ জামাল হোসাইন। 


    জানাগেছে, বরগুনা-১ (আমতলী-বরগুনা সদর-তালতলী) আসনে বৃহস্পতিবার উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ আসনে মোট ভোটার  ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। প্রদত্ত ভোটার সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ৫০৫। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ১ লাখ ৪০ হাজার ২’শ ৯০,  বিএনপির প্রার্থী ১ লাখ ৩৬ হাজার ১’শ ৫৪, জাতীয় পার্টি-জেপি প্রার্থী মোঃ জামাল হোসাইন পেয়েছেন ৯’শ ৫৯ এবং ১০ দলীয় ঐক্যজোট প্রার্থী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গির হোসাইন ৫ হাজার ৪’শ ৮৩ ভোট পেয়েছেন। পরিপত্রে উল্লেখ আছে জামানাত রক্ষায় প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট প্রতিদ্বন্ধি প্রার্থীকে পেতে হবে। তাতে প্রত্যেক প্রার্থীকে জামানত রক্ষায় ভোট প্রয়োজন ৩৫ হাজার ৯’শ ৩৮ ভোট। কিন্তু এতো পরিমান ভোট প্রতিদ্বন্ধি প্রার্থী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গির হোসাইন এবং মোঃ জামাল হোসাইন পায়নি। এতে এই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।   


    আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউল হক বলেন, প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ প্রতিদ্বন্ধি প্রার্থীকে পেতে হয়, নইলে জামানাত বাজেয়াপ্ত হবে। বরগুনা-১ আসনে প্রদত্ত ভোটের সংখ্যা  ২ লাখ ৮৭ হাজার ৫০৫। হিসাবয়ান্তে জামানত রক্ষায় প্রতিদ্বন্ধি প্রার্থীকে ৩৫ হাজার ৯’শ ৩৮ ভোট পেতে হবে। এতে এ আসনের  মোঃ জাহাঙ্গির হোসাইন ও মোঃ জামাল হোসাইন জামানত হারিয়েছেন। 



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…