এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম

    ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম


    বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটো। সংগঠনটির পুনর্বিন্যাস এবং সামরিক শক্তি বৃদ্ধিতে ন্যাটো-৩.০ দরকার যার মাধ্যমে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে ধাপে ধাপে ন্যাটোর নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপীয় দেশগুলো।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে এসব বিষয়ে একমত হয়েছে ইউরোপীয় মন্ত্রীরা।

    বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ন্যাটো-কে টিকে থাকার জন্য এটি আরও ইউরোপীয় হতে হবে।’


    প্রয়োজন যাতে বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত ও পরাজিত করা যায় তাই ইউরোপকে মূল শক্তি হিসেবে আবির্ভাব হতে হবে। সভায় ইউরোপীয় দেশগুলো জানিয়েছে, তারা এরই মধ্যে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে শুরু করেছে।


    এ সভায় মার্কিন প্রতিনিধি এলড্রিজ কলবিও উপস্থিত ছিলেন এবং সম্মিলিত আহ্বানে সহমত জানিয়েছি যুক্তরাষ্ট্র। তবে এ দৃষ্টিভঙ্গিতে যুক্তরাষ্ট্রের সমর্থন দেয়ার পিছনে কারণগুলো এখনও অস্পষ্ট।


    যুক্তরাষ্ট্রের যুদ্ধ উপ-সচিব এলড্রিজ কলবি বলেন, ‘ইউরোপীয় মিত্রদেরকে ইউরোপের প্রথাগত প্রতিরক্ষা মূলত নিজেকেই নেওয়ার জন্য ন্যাটো-৩.০ দরকার।’


    নাটো সাধারণ সম্পাদক মার্ক রুটে বলেন, ‘আজ আমরা মানসিকতার একটি বাস্তব পরিবর্তন দেখেছি। নাটোর মধ্যে ইউরোপীয় প্রতিরক্ষা আরও শক্তিশালী হচ্ছে।’


    মোট জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ প্রতিরক্ষা বাজেটে অন্তর্ভুক্ত করায় ডেনমার্ক, এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের প্রশংসা করেছেন মার্ক রুটে।


    জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্টোরিয়াস বলেন, এখন সময় এসেছে ইউরোপীয়দের ধাপে ধাপে আরও দায়িত্ব নেবার। এটি স্বাভাবিক এবং প্রাকৃতিক।’


    ফরাসি মন্ত্রী ক্যাথরিন ভট্রিন বলেন, ‘ইউরোপীয়রা ন্যাটোর ইউরোপীয় স্তম্ভকে শক্তিশালী করতে দায়িত্ব নিচ্ছে।’


    এতদিন ইউরোপীয় কনভেনশনাল ডিটারেন্স (প্রচলিত প্রতিরোধ ক্ষমতা) এর মূল দায়িত্ব পালন করে আসছিল যুক্তরাষ্ট্র। তবে ইউরোপীয় দেশগুলো ধাপে ধাপে সংগঠনটির নেতৃত্ব গ্রহণ করছে এবং এর প্রেক্ষিতে কিছু পুনর্বিন্যাস এরই মধ্যে করা হয়েছে।



    বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক, ন্যাটোর তিনটি যৌথ ফোর্স কমান্ড ইউরোপীয়দের হাতে নেওয়া গুরুত্বপূর্ণ। তবে সুপ্রিম এলাইড কমান্ডার হিসবে একজন মার্কিনিকে রাখা হবে।


    সূত্র: ইউরো নিউজ


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…