এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম

    নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম


    ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। অন্যদিকে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭টি। এ বিষয়ে মির্জা আব্বাস বলেছেন, এই আসনে তাদের এত ভোট নেই, তারা ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছে।


     

    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত করেন মির্জা আব্বাস। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


    মির্জা আব্বাস বলেন, ‘ফলাফলে আমি আনন্দিত। দেশবাসীও আনন্দিত। সবাই ভোট দিয়েছেন। এ রায়টা ঐতিহাসিক হয়েছে। আমরা আশা করছি, জনগণ এই রায়ের প্রতিফলন পাবে ইনশাআল্লাহ।


    মির্জা আব্বাস বলেন, ‘আমার ভালো লাগছে, আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গেও রাজনীতি করছি।


    তিনি বলেন, ‘এই আসনে যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে, এটা ঠিক হয়নি। এটা অন্যায় হয়েছে। এগুলো যুক্ত করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছি।’


    মির্জা আব্বাস আরো বলেন, ‘আমি বারবার বলতাম, তারা এখানে একটা ভোট ইঞ্জিনিয়ারিং করবে। এটা তারা করে ফেলেছে।


    কোন কায়দায় করেছে, সেটা আমরা বুঝতে পারছি। এটা খুব ভয়ংকর। জাতির জন্য খুব খারাপ একটা লক্ষণ। এরা এত ভোট এখানে পেল কিভাবে। এদের কোনো ভোট নেই।’


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…