এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নির্বাচন শেষে কর্মস্থলে ফেরা, নেত্রকোণায় বাড়তি ভাড়ার অভিযোগ

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম

    নির্বাচন শেষে কর্মস্থলে ফেরা, নেত্রকোণায় বাড়তি ভাড়ার অভিযোগ

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম

    নির্বাচনের আমেজ শেষ হতেই কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন হাজারো মানুষ। উত্তরের জেলা নেত্রকোণা থেকে বাস, ট্রাক ও সিএনজিযোগে রাজধানীসহ বিভিন্ন জেলায় ফিরছেন যাত্রীরা। তবে এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন চালকদের বিরুদ্ধে।


    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকেই নেত্রকোণা শহরের পারলা বাসস্ট্যান্ড ও আশপাশের সড়কে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ফিরছেন শ্রমিক ও কর্মজীবীরা।


    যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ের তুলনায় জনপ্রতি ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছে। শুধু বাস নয়, ট্রাক ও সিএনজিতেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের তদারকি না থাকায় চালকরা এই সুযোগ নিচ্ছেন বলেও দাবি করেন তারা।


    একাধিক যাত্রী জানান, হঠাৎ করে ভাড়া বৃদ্ধি পাওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। অপরদিকে কয়েকজন পরিবহন চালক বলেন, যাত্রীচাপ বেশি থাকা এবং ফেরার পথে গাড়ি ফাঁকা যাওয়ার আশঙ্কায় বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।


    এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…