এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জের ৩ আসনেই ধানের শীষের জয়, জামানত হারিয়েছেন ১২ প্রার্থী

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম

    মুন্সিগঞ্জের ৩ আসনেই ধানের শীষের জয়, জামানত হারিয়েছেন ১২ প্রার্থী

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। নির্বাচন বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। মুন্সিগঞ্জের তিনটি আসনে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে ১২ জনই তাদের জামানত হারিয়েছেন।


    মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান–শ্রীনগর) এই আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন জামানত হারিয়েছেন। তাদের মধ্যে 'কাস্তে' প্রতীকের আব্দুর রহমান পেয়েছেন ৪৪৩ ভোট, 'আপেল' প্রতীকের রোকেয়া আক্তার ৩২০ ভোট, 'হাতপাখা' প্রতীকের মো. আতিকুর রহমান খান ৯ হাজার ৩৯ ভোট এবং 'ফুটবল' প্রতীকের মো. মমিন আলী পেয়েছেন ৩০ হাজার ৬৭৮ ভোট। এই আসনে 'দাঁড়িপাল্লা' প্রতীকের এ কে এম ফখরুদ্দিন রাজী ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট পেয়ে জামানত রক্ষা করেছেন। অন্যদিকে, ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।


    মুন্সিগঞ্জ-২ (টঙ্গিবাড়ী–লৌহজং) এই আসনে ৫ জন প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারিয়েছেন। তারা হলেন— 'চেয়ার' প্রতীকের আশিক মাহমুদ (৬৫১ ভোট), 'লাঙ্গল' প্রতীকের নোমান হোসেন (২ হাজার ৮৫৭ ভোট) এবং 'হাতপাখা' প্রতীকের কে এম বিল্লাল (১৩ হাজার ৩৮৭ ভোট)। 'শাপলা কলি' প্রতীকের মাজেদুল ইসলাম একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে জামানত রক্ষা করতে পেরেছেন। এ আসনে ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আজাদ।


    মুন্সিগঞ্জ-৩ (মুন্সিগঞ্জ সদর–গজারিয়া) এই আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীরা হলেন— 'আনারস' প্রতীকের আনিছ মোল্লা (২৯৪ ভোট), 'লাঙ্গল' প্রতীকের এ এফ এম আরিফুজ্জামান দিদার (৮০৪ ভোট), 'কাস্তে' প্রতীকের শেখ মো. কামাল হোসেন (৩০৪ ভোট), 'কোদাল' প্রতীকের শেখ মো. শিমুল (১৭৪ ভোট) এবং 'হাতপাখা' প্রতীকের সুমন দেওয়ান (৬ হাজার ৩৯২ ভোট)। তবে 'ফুটবল' প্রতীকের মো. মহিউদ্দিন ৮৮ হাজার ৯৩৬ ভোট এবং 'রিকশা' প্রতীকের নুর হোসাইন নুরানী ৫৪ হাজার ৪৫৬ ভোট পেয়ে জামানত রক্ষা করেছেন।

    এ আসনে ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের মো. কামরুজ্জামান রতন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…