এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যশোরে জমি নিয়ে বিরোধ, বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম

    যশোরে জমি নিয়ে বিরোধ, বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম

    যশোর সদর উপজেলার চুড়ামনকাটির মাদ্রাসা পাড়ায় আব্দুস সামাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী রাকা তরফদারের অনুসারীরা এই হামলা ও লুটপাট চালায়।


    জানা গেছে, মাদ্রাসা পাড়ার আব্দুস সামাদের সাথে প্রতিবেশী রাকা তরফদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ১১ ফেব্রুয়ারি সকালে উভয় পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। ওই সময় সামাদ পক্ষের লোকজনের মারধরে রাকা তরফদারের মেয়ে রুবিনা আলম আহত হন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।


    ভুক্তভোগী আব্দুস সামাদের অভিযোগ, পূর্বের ঘটনার জের ধরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাকা তরফদারের একদল ভাড়াটে দুর্বৃত্ত তাঁর বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির দুটি গেট ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে এবং ঘরের তালা ভেঙে দামি মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এই তাণ্ডব চালানো হলেও প্রাণভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।


    সামাদ আরও অভিযোগ করেন, রাকা তরফদার ভৈরব নদের সরকারি জমি দখল করে পাকা ভবন নির্মাণ করেছেন এবং এখন তাঁর ব্যক্তিগত জমি দখলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন। এ ঘটনায় হামলাকারীদের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও তিনি জানান।


    অভিযোগের বিষয়ে রাকা তরফদারের বক্তব্য নেওয়ার জন্য তাঁর বাড়িতে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।


    চুড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, জমি নিয়ে বিরোধের জেরে রাকা তরফদারের লোকজন সামাদের বাড়িতে হামলা চালিয়ে দুটি গেট ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…