এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ইউপি সদস্য থেকে এমপি, নুরুল আমিনের বর্ণাঢ্য রাজনৈতিক পথচলা

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম
    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম

    ইউপি সদস্য থেকে এমপি, নুরুল আমিনের বর্ণাঢ্য রাজনৈতিক পথচলা

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম

    সমাজসেবার লক্ষ্যে মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হিসেবে শুরু করেছিলেন রাজনৈতিক পথচলা। এরপর ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান—ধাপে ধাপে নেতৃত্বের সিঁড়ি বেয়ে এবার জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলেন নুরুল আমিন চেয়ারম্যান।


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বেসরকারিভাবে তাঁকে নির্বাচিত ঘোষণা করেন।


    ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে নুরুল আমিন চেয়ারম্যান পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট।


    রাজনৈতিক জীবন ও পরিচিতি: নুরুল আমিন ১৯৬৮ সালের ১ জানুয়ারি ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাওলানা আবুল খায়ের এবং মাতা নুরুন্নাহার। ব্যক্তিগত জীবনে তিনি চার ছেলে ও তিন মেয়ের জনক।


    সমাজসেবার সংকল্প নিয়ে ১৯৯৮ সালে প্রথম ইউপি সদস্য (মেম্বার) পদে নির্বাচন করে জয়লাভ করেন তিনি। পরবর্তীতে ২০০৩ সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন এবং এলাকায় ‘নুরুল আমিন চেয়ারম্যান’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তবে তৎকালীন সরকারের আমলে রাজনৈতিক মামলার কারণে মাত্র ৫-৬ মাস দায়িত্ব পালনের পরই তাঁকে পদ থেকে অপসারণ করা হয়। ২০১৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও সেবার তিনি জয়ী হতে পারেননি। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর এবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি।


    বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়া: বিজয়ী হওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নুরুল আমিন বলেন, “মিরসরাইয়ের মানুষ ভালোবেসে আমাকে ইউপি সদস্যের পদ থেকে আজকের এই পর্যায়ে এনেছে। সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারাটাই আমার সবচেয়ে বড় শক্তি। রাজনৈতিক জীবনে অনেক ঘাত-প্রতিঘাত এসেছে, তবু কখনও মানুষের প্রতি ভালোবাসা হারাইনি।” তিনি আরও বলেন, “দল আমাকে যে সম্মান দিয়েছে, তার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করব। নিজেকে দেশ ও মানুষের সেবায় উৎসর্গ করতে চাই।”


    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মিরসরাইয়ে নুরুল আমিনের এই বিজয় স্থানীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…