ভোটের নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের বিভিন্ন এলাকা থেকে পোস্টার, ব্যানার সরানোর উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমির নিজ হাতে নির্বাচনি ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করেন।
একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জামায়াত আমির ডা. শফিকুর।
এ সময় জামায়াত আমিরের সঙ্গে দলটির নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর-২