এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জামালপুর-১ আসনের তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম

    জামালপুর-১ আসনের তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম

    জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে ৫ জন প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৩ প্রার্থীর, যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী আবদুর রউফ তালুকদার, জাতীয় পার্টির একেএম ফজলুল হক ও গণঅধিকার পরিষদের রফিকুল ইসলাম।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)   দিনব্যাপী ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক সাঈদী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৭ হাজার ৮২০ ভোট।


    এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আবদুর রউফ তালুকদার হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১২১ ভোট, জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে একেএম ফজলুল হক পেয়েছেন ৯৩১ ভোট ও গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২২৬ ভোট।


    বিধি অনুযায়ী কোন প্রার্থীর জামানত রক্ষা করতে হলে তাঁকে কমপক্ষে মোট প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে। শুধুমাত্র বিএনপি ও জামায়াতের প্রার্থী ব্যতিত বাকি ৩ প্রার্থীর কেউ এই ভোট পাননি।


    এরমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আবদুর রউফ তালুকদার হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১২১ ভোট, জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে একেএম ফজলুল হক পেয়েছেন ৯৩১ ভোট ও গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২২৬ ভোট পেয়ে জামানত বাজয়োপ্ত হয়।


    জামানত রক্ষায় এই আসনের প্রাপ্ত ভোটের হিসাবে ৩৪ হাজার ৫৯৪ টি ভোট না পাওয়ায় ওই তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়।


    জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ারুল হক জানান, এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হয়েছে। যারা প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পান নি তাদেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।


    উল্লেখ্য, জামালপুর-১ আসনে ১২৮ ভোট কেন্দ্রে ৪ লাখ ৩১ হাজার ৭০৭ জন ভোটারের মধ্যে ২ লাখ ৮০ হাজার ৯৪৬ জন ভোটার ভোট প্রদান করেন। এরমধ্যে বৈধ ভোট পড়ে ২ লাখ ৭৬ হাজার ৭৫৪ ভোট। এই আসনে প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৬৫. ০৮ শতাংশ।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…