এইমাত্র
  • নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
  • ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা: শিশির মনির
  • রমজান শুরু উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা
  • নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে আসছেন ৬ দেশের প্রতিনিধি
  • রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু আগামীকাল
  • উর্বর কৃষিজমিতে তামাক কোম্পানির স্থাপনা, কৃষকের উদ্বেগ
  • দায়িত্ব নেওয়ার পর কত কিছু শুনলাম এই দেড় বছরে: আসিফ নজরুল
  • ঘোড়ায় চড়ানোর নামে পর্যটককে জিম্মি, আটক দুই
  • মেহেরপুরে অপারেশনের সময় রোগীর মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে ভাঙচুর
  • সীতাকুণ্ডে শিবচতুর্দশী তিথি ও মেলা শুরু, তীর্থযাত্রী কম
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ এএম

    যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ এএম
    ছবি: সংগৃহীত

    রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কাজলা স্কুল গলি এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত মো. মাহিম মিয়া (১৫) কিশোরগঞ্জ সদরের দ্বীন ইসলামের ছেলে। সে কাজলা এলাকায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়তো। 

    মাহিমের ভগ্নিপতি মো. রাফি জানান, রবিবার রাত ১০টার দিকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি রাফি।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    এইচএ 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…