এইমাত্র
  • নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
  • ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা: শিশির মনির
  • রমজান শুরু উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা
  • নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে আসছেন ৬ দেশের প্রতিনিধি
  • রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু আগামীকাল
  • উর্বর কৃষিজমিতে তামাক কোম্পানির স্থাপনা, কৃষকের উদ্বেগ
  • দায়িত্ব নেওয়ার পর কত কিছু শুনলাম এই দেড় বছরে: আসিফ নজরুল
  • ঘোড়ায় চড়ানোর নামে পর্যটককে জিম্মি, আটক দুই
  • মেহেরপুরে অপারেশনের সময় রোগীর মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে ভাঙচুর
  • সীতাকুণ্ডে শিবচতুর্দশী তিথি ও মেলা শুরু, তীর্থযাত্রী কম
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মেহেরপুরে অপারেশনের সময় রোগীর মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে ভাঙচুর

    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম
    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম

    মেহেরপুরে অপারেশনের সময় রোগীর মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে ভাঙচুর

    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম

    মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় একটি বেসরকারি ক্লিনিকে জরায়ু-সংক্রান্ত অস্ত্রোপচারের সময় এক নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন ক্লিনিকে ভাঙচুর করেছেন বলে জানা গেছে। এ সময় ক্লিনিকের মালিক ও তার ছেলেকে মারধরের অভিযোগও রয়েছে।


    নিহত নাসিমা খাতুন (৫৫) গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মজিদুর রহমানের স্ত্রী।


    নাসিমার ছেলে নাজমুল হোসেন জানান, তার মায়ের জরায়ুতে সমস্যা থাকায় অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। “অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলা ও অসতর্কতার কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে,” দাবি করেন তিনি।


    ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা ক্লিনিকের ভেতরে ভাঙচুর চালান। এ সময় ক্লিনিকের মালিক ডা. মিজানুর রহমান ও তার ছেলে ডা. অভিকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।


    রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


    এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


    মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…