এইমাত্র
  • প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান
  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
  • আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  • ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
  • আগামীকাল চাঁদ দেখা গেলে রোজা বৃহস্পতিবার থেকে শুরু
  • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
  • রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে যা লিখলেন মোদি
  • বাংলাদেশি সংগীতশিল্পীসহ আ. লীগের ৬ নেতাকর্মী কলকাতায় গ্রেপ্তার
  • এবার নাইজেরিয়ায় সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
  • আজ বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সরিষাবাড়ীতে গৃহবধূকে নির্যাতনের পর তালাকনামা পাঠানোর অভিযোগ

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ এএম
    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ এএম

    সরিষাবাড়ীতে গৃহবধূকে নির্যাতনের পর তালাকনামা পাঠানোর অভিযোগ

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ এএম

    জামালপুরের সরিষাবাড়ীতে এক গৃহবধূকে দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতনের পর কৌশলে তালাকনামা পাঠানোর অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। বর্তমানে নির্যাতিত ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


    রবিবার (১৫ ফেব্রুয়ারি) নির্যাতিতার মা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্বামী আবদুল্লাহ আল-কাফি, তার বাবা আসাদুজ্জামান, মা শেফালি আক্তার ও বোন আশা আক্তারকে অভিযুক্ত করা হয়েছে।


    অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ধনবাড়ী উপজেলার বাঁশনাগী গ্রামের আসাদুজ্জামানের ছেলে আবদুল্লাহ আল-কাফির সঙ্গে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের পঞ্চমানন্দপুর গ্রামের শাহীনুর ইসলাম দুদুর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়।


    নির্যাতিতার পরিবার দাবি করেছেন, বিয়ের সময় নগদ দুই লাখ টাকা, একটি মোটরসাইকেল ও তিন ভরি স্বর্ণালংকার দেওয়া হয়েছিল। কিছুদিন সংসার স্বাভাবিক থাকলেও পরবর্তীতে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে দফায় দফায় নির্যাতন করতে থাকেন।


    নির্যাতিতার ভাষ্য, সম্প্রতি তার স্বামীর টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজে চাকরি হওয়ার পর সম্পর্কের অবনতি ঘটে। তিনি বলেন, “চাকরি পাওয়ার পর থেকেই তিনি আমাকে অবহেলা করতে থাকেন। টাঙ্গাইলে ভাড়া বাসায় থাকাকালে বিভিন্ন সময় মারধর করতেন। এখন কৌশলে তালাকনামা পাঠিয়েছেন। আমি কাগজটি গ্রহণ করিনি। আমার একটি সন্তান আছে, আমি এখন কী করব?”


    নির্যাতিতার মা সুর্মি আক্তার বলেন, “বিয়ের পর থেকে বেশ কয়েকবার সালিস হয়েছে। কিন্তু ছেলের কোনো পরিবর্তন হয়নি। সব সময় মেয়েকে মারধর করত। এখন হঠাৎ তালাক দিয়ে দিয়েছে। আমরা আইনি সহায়তা চেয়েছি।”


    অভিযুক্ত স্বামী আবদুল্লাহ আল-কাফি বলেন, “সে আমার কথা অমান্য করে চলত। তার পরিবারের লোকজন আমাকে ছোট করেছে। আমি আর সংসার করতে চাই না। আদালতের মাধ্যমে তালাক পাঠিয়েছি। দেনা-পাওনা বুঝিয়ে দেওয়া হবে।”


    সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সমাধান প্রয়োজন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…