এইমাত্র
  • প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান
  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
  • আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  • ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
  • আগামীকাল চাঁদ দেখা গেলে রোজা বৃহস্পতিবার থেকে শুরু
  • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
  • রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে যা লিখলেন মোদি
  • বাংলাদেশি সংগীতশিল্পীসহ আ. লীগের ৬ নেতাকর্মী কলকাতায় গ্রেপ্তার
  • এবার নাইজেরিয়ায় সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
  • আজ বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    ধর্ম ও জীবন

    মধ্যপ্রাচ্যে রোজা শুরু কবে, জানা যাবে আজ

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম
    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম

    মধ্যপ্রাচ্যে রোজা শুরু কবে, জানা যাবে আজ

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম
    সংগৃহীত ছবি

    পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির সকল মুসলিম নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক ঘোষণায় এ আহ্বান জানানো হয়।


    মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে নতুন চাঁদ দেখা গেলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস গণনা শুরু হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তাহলে বুধবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং সে ক্ষেত্রে ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হবে। চাঁদ দেখার বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সৌদি কর্তৃপক্ষ।

     

    মুসলিম বিশ্ব চন্দ্রবর্ষ অনুসরণ করায় ইসলামি মাস সাধারণত ২৯ বা ৩০ দিনে পূর্ণ হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শাবান মাসের ২৯ তারিখ।

     

    আল আরাবিয়া নিউজ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৮ ফেব্রুয়ারি অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।

      

    সৌদি সুপ্রিম কোর্টের বিবৃতিতে বলা হয়, কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পেলে তাকে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

     

    রমজান ইসলামি চন্দ্র বর্ষপঞ্জির নবম মাস এবং এটি মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাস শুধু সিয়াম সাধনার নয়; বরং রহমত, ক্ষমা ও নাজাত লাভের বিশেষ সময়। কোরআন ও সহিহ হাদিসে রমজানের ফজিলত ও মর্যাদা সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে।

     

    রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও শারীরিক চাহিদা থেকে বিরত থাকেন। সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভঙ্গ করা হয়।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…