এইমাত্র
  • প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান
  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
  • আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  • ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
  • আগামীকাল চাঁদ দেখা গেলে রোজা বৃহস্পতিবার থেকে শুরু
  • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
  • রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে যা লিখলেন মোদি
  • বাংলাদেশি সংগীতশিল্পীসহ আ. লীগের ৬ নেতাকর্মী কলকাতায় গ্রেপ্তার
  • এবার নাইজেরিয়ায় সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
  • আজ বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরিশালে ফাগুনের উৎসব

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম

    বরিশালে ফাগুনের উৎসব

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম

    ঋতুরাজ বসন্ত মানেই প্রকৃতিতে প্রাণের নতুন ছোঁয়া। রঙিন ফুলের হাসি ও পুষ্পিত সৌরভ নিয়ে বসন্ত প্রত্যেকের হৃদয়ে নাড়া দেয়। তবে এবছর দেশজুড়ে নির্বাচনী আমেজ থাকার কারনে প্রতিবারের মত এবছর ১৪ ফেব্রুয়ারির পরীবর্তে বসন্ত উৎসবের আয়োজন করা হয় ১৭ ফেব্রুয়ারি।


    তাই নির্বাচনী আমেজ শেষে আজ ছোট পরিসরে নানা আয়োজনে মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করেছেন বরিশাল সরকারি মহিলা কলেজ।


    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নগরের সরকারি মহিলা কলেজ চত্বরে শিক্ষার্থীদের আয়োজনে শুরু হয় বসন্ত উৎসব। বাসন্তি রঙের শাড়ি পড়ে ফুলে ফুলে সেজেছে শিক্ষার্থীরা। নাচ, গান ও কবিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব।


    এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে ছোট পরিসরে গতবছরের মত এবছরও আয়োজন করা হয় পিঠা উৎসবের। বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা।


    সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুজ্জামান বলেন, বিদ্যা অর্জন করতে হবে ভালোবাসার জন্য। আজকের দিনের শিক্ষা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।


    কলেজ ক্যাম্পাসে উৎসব আছে; শিক্ষার্থীরাও সেজেগুজে বেরিয়েছে, কিন্তু কোথায় যেন এক ‘প্রাণহীন’ আবহ বিরাজ করছে পুরো এলাকাজুড়ে! উৎসব নিয়ে শিক্ষার্থীরা বলেন, “বসন্ত এলে মনে হয় নতুন করে আবার জীবন শুরু করলাম। ক্লাস-পরীক্ষার ব্যস্ততার মধ্যে এ দিনটি যখন আসে, বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা-ঘোরাফেরা সব মিলিয়ে দিনটা অনেক মজায় কাটে। তবে এবার একটু আলাদা হয়েছে। কারণ নির্বাচন হওয়ায় আজ আমরা বসন্ত উৎসব উপভোগ করলাম।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…